ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

সারাদেশে আজ দোকান-মার্কেট বন্ধ থাকবে

ads

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আজ ১৭ মার্চ দেশব্যাপী দোকান ও মার্কেট (শপিংমল) বন্ধ থাকবে।


গত রোববার (১৪ মার্চ) দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন এ ঘোষণা দেন।


তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান, কাঁচাবাজার ও ওষুধের দোকান খোলা থাকবে।


এদিকে দোকান মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ১৭ মার্চ দোকান ও মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সম্ভব হলে মার্কেটগুলোতে আলোকসজ্জা করার জন্য সব দোকান মালিকদেরও অনুরোধ করা হয়েছে।


এ সংক্রান্ত সভায় অন্যান্যের মধ্যে সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন, মহাসচিব মো. জহিরুল হক ভূঁইয়া, এফবিসিসিআইয়ের পরিচালক মো. আ. রাজ্জাক, আবু মোতালেব, হাফেজ হারুন প্রমুখ উপস্থিত ছিলেন।

ads
ads
ads

Our Facebook Page